ঢাকা: এই দেশে সরকার বদলায় কিন্তু ডেঙ্গু বদলায় না। বদলায় না মানে মশক ধ্বংস আর হয়না। ইউনূস তো মশা ধ্বংসে কোনো ব্যবস্থা নেননি, ফলে সে সময় বেড়ে যায় ডেঙ্গুর উৎপাত।এখনো তাই।
ঢাকার নর্দমাগুলোতে তাকানো যায়না, মশার গুণগুণ।
তবে ওষুধ ছিটানো এখনও ক্যামেরার সামনে সীমাবদ্ধ। যা বদলেছে সেটা হলো বিবৃতিদাতার নাম আর মুখের ছবি। বাকি সব আগের মতোই।
ইউনুস সরকার ক্ষমতায় ছিল দেড় বছরের মতো। সেই সময়টা নিয়ে অনেক কথা হয়েছে, হচ্ছে। কিন্তু এখন ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বিএনপি ক্ষমতায়, আর ঢাকার মশার উপদ্রব একটুকুও কমেনি।
এ ওর দোষ দেয়, ও এর। কিন্তু কাজ কেউ করে না।
প্রতিটি সরকার আসার পর আগের সরকারের ব্যর্থতার জঞ্জাল কাঁধে নিয়ে ঘোরে প্রথম দুই বছর, তারপর নিজেদের ব্যর্থতার জন্য তৃতীয় পক্ষ খোঁজে পরের তিন বছর। এই চলে।
আজ রামপুরহাট পৌরসভার আমাদের ১০নং ওয়ার্ডের অন্তর্গত বাজারপাড়া, থানা রোড, আস্তানাপাড়া, মালিবাগান এবং বামাক্ষ্যাপা রোড এলাকার প্রতিটি অলিগলি এবং বাড়ি বাড়ি গিয়ে মশা নিধনকারী স্প্রে প্রদান করা হয়েছে।
ঐ দেখানো এইটুকুই সার।
দেশবাসীর উদ্দেশ্যে এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আপনার- আমার-আমাদের সবার স্বার্থে একটি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি।
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ সবাই সচেতন হলে এসব রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রত্যেক শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন তারেক।
আজ বুধবার বিকালে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর উপায়। এ কারণে আসন্ন বর্ষা মৌসুমের আগেই সরকার আগামী ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে।
এ কার্যক্রমে স্থানীয় প্রশাসন কার্যকর উদ্যোগ গ্রহণ করছে।
তিনি বলেন, প্রতিটি এলাকার জাতীয় সংসদ সদস্যসহ সর্বস্তরের জনপ্রতিনিধিদের প্রতি আমার আহ্বান- জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার নিজ নিজ এলাকার বসতবাড়ি ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুন।
নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চললে, আসন্ন দিনে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী জ্বর থেকে জনগণকে রক্ষা করা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী বলেন, আপনার-আমার- আমাদের সবার স্বার্থে একটি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে।
অথচ সবাই সচেতন হলে এসব রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। কোথাও ময়লা পানি জমে থাকতে দেবেন না। নিজের বাসা-বাড়ি এবং আশপাশ পরিচ্ছন্ন রাখুন।
