ঢাকা: আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। একুশের প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২১ ফেব্রুয়ারি রাত ১২টা ৬ মিনিটে তিনি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এর আগে রাত এগারোটা ঊনষাট মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে যান রাষ্ট্রপতি।

বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। অবশেষে কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করেন মাননীয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।

১২টা ১২ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী পরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে বেদিতে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মন্ডলীগণ।

শ্রদ্ধা জানান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান।

তবে বিতর্ক তো অবশ্যই আছে।

শহীদ মিনার একটি ধর্মনিরপেক্ষ স্থান, সেখানে ধর্মীয় কোন রীতিনীতি পালন করার প্রশ্নই আসে না। তবে কেন তারেক রহমান করলেন?

দেশ স্বাধীন হওয়ার পরে শহীদ মিনারে মোনাজাত হয়েছে এমন ঘটনার সাক্ষী পাওয়া যায় না। শেখ হাসিনার পতনের পর ২০২৫ সালে শহীদ মিনারে দোয়া মোনাজাত এর প্রচলন পুনরায় শুরু করে জামায়াতের নেতাকর্মীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *