ময়মনসিংহ: এই তো রিসেট বাটন! স্ত্রী, সন্তানের মৃত্যুতে প্যারোলেও জামিন হয় না ছাত্রলীগ করা সাদ্দামের আর কোর্টের জামিন ছাড়াই মুক্তি হয়ে গেলো ৩ সন্ত্রাসীর। আবার এদের মুখে আইনের দোহাই।
কোন দেশে এমন ঘটনা হয় বলতে পারেন? একমাত্র বাংলাদেশ ছাড়া?
সব সমঝোতা! ৫ আগস্ট থেকে শুরু করে এখনো খুনী, সন্ত্রাসীদের ছেড়ে দেয়া হচ্ছে কারাগার থেকে। আর জেলে পচে মরছে সাধারণ মানুষ, হিন্দু, আওয়ামী লীগের নেতা কর্মীরা। এই মানুষগুলোর জন্য জেলকে টর্চার সেলে পরিণত করা হয়েছে।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে কোনো জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। নির্বাচনের আগে হয়তো আরো ছাড়া হবে! তাছাড়া নির্বাচনের মাঠ রক্তাক্ত হবে কী করে?
এমন ঘটনায় কারাগারের ভেতর ও বাইরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে কারা কর্তৃপক্ষের দায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে।
কারা কর্তৃপক্ষ ঘুষ খেয়েছেন?
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগারে।
কারাগারের কর্তৃপক্ষ নাকি ভুল করে আসামিদের ছেড়ে দিয়েছে! এ কোন দেশে বাস করছি বাবা?
ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য। কারাগারের কর্মকর্তা ভুল করে কারাগার থেকে আসামিদের মুক্তি দিয়েছে। এটি ‘ভুলমুক্তি’ (ভুল করে মুক্তি)।
জানা গিয়েছে, মুক্তি পাওয়া তিনজন হত্যা মামলার আসামি ছিলেন। ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এই বরখাস্ত না করলেও কোনো বিষয় ছিলো না। সব তো কারসাজি!
