ঢাকা: বিএনপি বিশাল ঠকবাজিটা করে ফেললো জনগণের হাতে। বিএনপি জানে মুক্তিযুদ্ধকে কখন কতটুকু কতক্ষণ ধরে বেচতে হবে।

তাই তারা আগস্ট অভ্যুত্থানের পরে আওয়ামী লীগহীন বাংলাদেশে জামায়াতে ইসলামী ও এনসিপির মুক্তিযুদ্ধবিরোধী তৎপরতার সময়ে মুক্তিযুদ্ধকে বিক্রি শুরু করে।

এই বিক্রি চলে ঠিক নির্বাচনের আগের দিন পর্যন্ত। লিমিটেড সময়ের এই বিক্রিতে তারা সর্বোচ্চ লাভ তুলে নিয়েছে।

তারা আওয়ামী লীগের ভোট পেয়েছে, লীগবিরোধী কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে এমন মানুষেরও ভোট পেয়েছে, হিন্দুদের ভোট পেয়েছে, জামায়াতবিরোধীদের ভোট পেয়েছে।

এখন কিন্তু আর বিএনপির কেউ মুক্তিযুদ্ধের কথা বলছে না, বলবেও না। কারণ মুক্তিযুদ্ধ তাদের জিনিস না।

যাই হোক, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

শুক্রবার তথ্য অধিদপ্তর থেকে দেওয়া এক তথ্যবিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে বলা হয়, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

বলা হয়, ২৬ মার্চ ভোরে আমন্ত্রিত অতিথিরা শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ ত্যাগ করার পর জাতীয় স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *