চট্টগ্রাম: জঙ্গী ইউনূসের জমানায় সন্ত্রাসীরা তাণ্ডব নৃত্য চালাচ্ছে। নীরব সরকার।

এবার তো র‌্যাব কর্মকর্তার ওপর হামলা চালানো হলো। মারা গিয়েছেন একজন।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযান চলাকালে র‌্যাব কর্মকর্তা ও সদস্যরা হামলার শিকার হয়েছেন।

ঘটনায় চট্টগ্রাম র্যাবের উপসহকারী পরিচালক মো. তওহীদ নিহত হয়েছেন।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আব্দুল মোতালেব র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক (ডিএডি) হিসেবে কর্মরত ছিলেন।

চারজনকে গুরুতর আহত অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও র‌্যাবের অতিরিক্ত ফোর্স বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী সংবাদ মাধ্যমে বলেছেন, ‘বিকালে জঙ্গল সলিমপুরে র‍্যাব-৭ অভিযানে যায়। টের পেয়েই স্থানীয় সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ডিএডি মোতালেবের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *