চট্টগ্রাম: আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মোট ১০জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অসামাজিক কার্যে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

ঘটনা চট্টগ্রামের। চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতেই এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ এই বিষয়ে জানায়, চাক্তাই ভেড়া মার্কেট এলাকার স্বপ্নীল আবাসিক হোটেল-এর ৪র্থ তলার অনেকগুলো কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বয়স ২০ থেকে ৩৮ এর মধ্যে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— মো. মাইনউদ্দিন (৩০), মো. মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আ. গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫)।

গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

১০ জনের বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *