ঢাকা: দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দেখা গেছে। আগামিকাল বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রোজা। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এই তথ্য জানিয়েছে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মাগরিবের নামাজের পর বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব।

চাঁদ দেখা যাওয়ায় আজ ১৮ ফেব্রুয়ারি থেকে এশার নামাজের পর তারাবি শুরু হবে। শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন মুসল্লিরা।

উল্লেখযোগ্য যে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গতকাল ১৭ ফেব্রুয়ারি মাহে রমজানের চাঁদ দেখা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *