ঢাকা: কারাগারে মারা গেলেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার সদস্য পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন।
ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক এই সাংসদ রমেশ চন্দ্র সেন দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন।
২০২০ সালে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই নানাধরনের শারিরীক জটিলতায় ভুগছিলেন রমেশ চন্দ্র সেন।
৮৩ বছর বয়সী রমেশ ৫ আগস্টের পর আর নিয়মিত চিকিৎসা নিতে পারেননি।
এর মধ্যে ২০২৫ সালের ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ ভুয়া মামলায় তাঁকে গ্রেপ্তার করে। তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন।
১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। সেখান থেকে ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা রয়েছে।
৮৩ বছরের বৃদ্ধ হত্যা করবেন?
ভুয়া মামলা, গ্রেপ্তারিতে শরীর আরো ভেঙে পড়ে।
জানা গেছে মাত্রাতিরিক্ত ঠান্ডার মধ্যেও কারাগারে মেঝেতে থাকতে বাধ্য করায় তিনি অসুস্থ হয়ে পড়েন।
এত শাস্তি দেয়া হয়েছে রমেশ চন্দ্র সেনকে। গত দেড় দুমাসে বারবার জামিন আবেদন করা হলেও নাকচ করে দেওয়া হয়েছিলো।
অবশেষে একেবারে জামিন হয়ে গেলো তাঁর এই সরকারের আমলে।
চিকিৎসা অভাবে তিনি পরলোক গমন করেন। মূলত এটি হত্যাকাণ্ড। রাষ্ট্র এর দায় এড়াতে পারে না।
রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতার নাম বালাশ্বরী সেন।
