জামালপুর: দেশে ধর্ষণের ঘটনা ঘটছে প্রতিদিন। যে সরকারই আসুক, নারী নিরাপত্তার কথা শুধু মুখে মুখেই শোনা যায়, কাজের বেলায় সবাই অষ্টরম্ভা।

ধর্ষণের আসামিকে মৃত্যুদণ্ড দিলেও নারী নির্যাতন কমে না।

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।তিন আসামির সবাইকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে ।

আজ, বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- জামালপুর সদরের রশিদুপুর ইউনিয়নের পাকুল্লা এলাকার আজিজুল হকের ছেলে ফারুক হোসেন (২৮) এবং আলী আকবরের ছেলে মনছুর আলী (২৫), আরেকজন অপ্রাপ্ত বয়স্ক।

তবে আসামিরা পলাতক।

ঘটনা ২০২৩ সালের‌। জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন ঐ নারী।

ধর্ষকরা গৃহবধূর স্বামীকে গাছের সঙ্গে বেঁধে তাঁকে ধর্ষণ করে।

নির্যাতিতা চার জনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।

মামলায় চার জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তিন জনকে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *