ঢাকা: বাংলাদেশে প্রতিদিনই কোনো না কোনো সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়।

অদক্ষ চালক, ভাঙাচুরা রাস্তাঘাট, যান্ত্রিক ত্রুটি, এবং জনগণের অসচেতনতার কারণেও ঘটছে একের পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।

এত এত মানুষ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেও সরকার, প্রশাসনের টনক নড়ছে না।

রাজধানী ঢাকাসহ বিভিন্ন সড়ক-মহাসড়কে এক একটি দুর্ঘটনার বীভৎস চিত্র দেখে গা শিহরিত হয়ে ওঠে।

পথে বের হয়ে নিরাপদে বাড়ি ফেরা যাবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে। সবচাইতে বেশি দুর্ঘটনা ঘটছে হাইওয়ে ও জেলা সড়কগুলোতে।

এবার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ট্রাকচাপায় মারা গিয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক ও রিকশার যাত্রী।

রিকশাচালকের নাম ফিরোজ আহমেদ (৫০)। তবে যাত্রীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

রাত ১টার দিকে মীর হাজারীবাগ কাঁচাবাজার এলাকায় ট্রাকচাপায় তারা গুরুতর আহত হন।

আজ শনিবার সকালে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, রাত ২টার দিকে পথচারীরা ওই দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীর কথা অনুযায়ী, ট্রাকটির মারাত্মক গতি ছিলো। এবং চালক একটি অটোরিকশার ওপর ট্রাক উঠিয়ে দেয়।

মোহাম্মদ রাজু বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’ ট্রাকটি জব্দ করে ট্রাকচালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *