চট্টগ্রাম: সরকার, প্রশাসন ‘চোখ থাকিতে অন্ধ’ হয়েছে। জনগণের বিশ্বাস নিয়ে খেলা করছে ওরা।
চট্টগ্রামের সাতকানিয়ায় ৪ বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। প্রায় ১৮ লক্ষ টাকার জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে ডাকাতের দল।
ছিলো নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, অন্যান্য মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ১৮ লাখ টাকার জিনিস।
এমন ঘটনা ঘটে রবিবার (২২ মার্চ) রাত সাড়ে তিনটার দিকে সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খলিফা পাড়ায়। যখন মানুষ ঘুমে আচ্ছন্ন থাকে ঠিক সেই সময় ডাকাতি হয়।
যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা হলেন— ব্যবসায়ী নুরুল ইসলাম খোকন, শামসুল ইসলাম লিঠন, বেলাল হোসেন এবং সিরাজুল ইসলাম।
অস্ত্রশস্ত্র নিয়ে আসে ১০-১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল। মূল দরজার তালা ভেঙে দ্বিতীয় তলায় প্রবেশ করে।
সিঁড়ি দিয়ে বাড়ির ভিতরে ঢুকে সবাইকে অস্ত্র দেখিয়ে নগদ ৭ লাখ টাকা, সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার, ১টি আইফোনসহ ৪টি মোবাইল এবং আরো অন্যান্য অনেক মূল্যবান জিনিসপত্র এইভাবে লুট করে নিয়ে যায়।
সবার মুখে মুখোশ ছিলো, দুইজন বাদে। থানায় অভিযোগ জানানো হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।
