ঢাকা: জুলাইয়ের হিংস্র এবং চরম হিন্দু এবং ভারতবিরোধী আন্দোলনের নেতা সারজিস আলম। যিনি বলেছিলেন–বাংলাদেশের হিন্দুদের ভারতে চলে যাওয়া উচিৎ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বদা কদর্য ভাষায় গালিগালাজ করে খুব শিরোনামে এসেছিলেন তিনি।

ভারত বিরোধী ভাবনা ঢুকিয়ে জনসমর্থন আদায় করতে চেয়েছিলেন, তবে জিততে পারেননি।

একে প্রায় প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছিল প্রচারে এন সি পি এবং জামাত জোট।অথচ নিজেই গো হারান হেরেছে।

এরা ধ্বংসাত্মক প্রজন্মের প্রতিনিধি।

এবার হেরে হুঁশিয়ারি দেয়া শুরু করেছেন।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এনসিপি নেতাকর্মীর বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক প্রার্থীর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মধ্যরাতে এক বিশেষ লাইভে এসে সারজিস আলম অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীরা আটোয়ারী উপজেলার রাখালাদেবী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এনসিপির ওয়ার্ড সেক্রেটারির বাড়িতে মিছিল নিয়ে গিয়ে হামলা চালায়।

ঘটনার পর তিনি কর্মীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে লাইভে এসে বলেন, “আমাদের নেতাকর্মীদের ওপর, তাদের বাড়িঘরে হামলা হচ্ছে। নেতাকর্মীদের ওপর হামলা করার আগে আমাদের ওপর হামলা করতে হবে। গুঞ্জরমারিতে আসছি।”

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে যা খুশি তাই করছে। “একটি জোটে গেছি বলেই কি মারধর বৈধ হয়ে গেছে? তাহলে এদের বিরুদ্ধে রাজপথে নামতে হবে। বিএনপি আবার একটি নব্য স্বৈরাচার হিসেবে পরিচিত হতে চাচ্ছে।”

তারেক রহমানের উদ্দেশ্যে সারজিস আলম বলেন, “যারা একসময় জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, তারা এখন নতুন করে জা লে ম হয়ে উঠছে। নির্যাতন বন্ধ করতে না পারলে আওয়ামী লীগের চেয়েও করুণ পরিণতি হবে আপনাদের।”

শেষে সারজিস আলম বলেন, “এ জীবন থাকতে কোনো নিরপরাধ ব্যক্তি একটি দল করে, একটি মার্কায় ভোট দিয়েছে বলে জুলুমের শিকার হতে দেব না, রক্তঝরতে দেব না—এটাই আমাদের ওয়াদা।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *