ঢাকা: আগামি কয়েকদিন দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামি ৫ দিন ভারি বর্ষণ না হলেও দুয়েক জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এবং ৫ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ, সোমবার (২৩ মার্চ) সকাল ৯টা থেকে দেওয়া পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। এই সময়ের মধ্যে কোথাও কোথাও দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারি বর্ষণের আশঙ্কা কম।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামি ২৪ ঘণ্টায় দেশের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টিও হতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *