ঢাকা: গরম নিয়ে জনমনে আতঙ্ক বাড়ছে। চলতি এপ্রিল মাসে দেশে ২-৪টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ যেতে পারে।
এবং ১-২টি তীব্র (৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহের আভাস আছে।
আজ, বৃহস্পতিবার (২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসব্যাপী পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
উক্ত পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এদিকে, দেশে ৫-৭ দিন হালকা/ মাঝারি মাপের বৃষ্টি হতে পারে। এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
