ঢাকা: দেশের ক্রিকেটের বারোটা বাজিয়ে বিসিবি এখন পরিস্থিতি সামাল দিতে সাকিব কার্ড খেলছে।
সাকিব আল হাসানকে কার্ড হিসেবে ব্যবহার করেছে, সেটির স্পষ্ট প্রমাণ আছে।
জাতীয় দলের জার্সিতে সাকিবের খেলার সম্ভাবনা কিন্তু দেখেননি বিসিবি পরিচালক আসিফ আকবর। তাঁর মতে সাকিব অনুশোচনা না দেখালে জাতীয় দলে তার ফেরার কোনো পথ নেই।
দেশের একটি ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ আকবর বলেছিলেন, ‘সাকিব যদি অনুশোচনাহীন থাকে, তবে আমি সম্ভাবনা দেখি না বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার। বর্তমান অ্যাটিটিউডে সেভাবে থাকলে আমি নিজেও চাইব না সাকিব খেলুক।’
তিনি আরও বলেন, ‘আপনি ২০০০ লোককে হত্যার পরে শহীদের ওপর দিয়ে এসে ক্রিকেট খেলবেন, এটা হবে না। যদি সে (সাকিব) অনুশোচনা করেন, ক্ষমা চান, তবে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারে। এভাবে কিছু একটা হয়ে আসতে হবে। সাকিবকে সাকিব আল হাসান হয়ে আসতে হবে যেটা আগে ছিল।’
এখন বুঝতে পেরেছেন?
সেই আসিফ আকবর এখন বলছেন, “সাকিবের ব্যক্তিগত যে ইস্যুগুলি আছে সেসব তাঁর নিজস্ব। সাকিবের সাথে সরকারের কী সমস্যা, আইন আদালতের হিসাবটা সরকার দেখবে। কিন্তু আমরা বোর্ড থেকে সাকিব আল হাসানকে চেয়েছি…”
তো জনাব আসিফ আকবর, আপনার কথা অনুযায়ী সাকিব কি অনুশোচনা করেছেন? ক্ষমা চেয়েছেন? বরং তিনি কয়েক দিন আগে জোর দিয়ে বলেছেন যে মানুষের জন্য রাজনীতি চালিয়ে যাবেন এবং মাগুরা থেকে আবার নির্বাচন করবেন! এখন?
এক ব্যক্তির মুখে এতবড় মিথ্যা কীভাবে? তাঁরা তো আর ছোটখাটো পদে নেই?
আসিফ আকবর ও এই বোর্ড যে কত বড় ভণ্ড, সেটি তো পরিষ্কার।
আসিফ আকবর বলছেন, বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আলোচনা প্রসঙ্গে নাকি সাকিবের কথা উঠেছে। অথচ কোনো ক্রিকেটারকে জাতীয় দলে নিতে বা ফেরাতে চুক্তি কোনো ব্যাপার নয়।
বিসিবি ও বাংলাদেশের ক্রিকেট প্রশাসন এখন টলমল করছে।
মূলত বিসিবিতে কী হচ্ছে তার কোনো ঠিক নাই। লজ্জা কীভাবে ঢাকবে অকুল পাচ্ছে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে ভবিষ্যৎ দলে বিবেচনার সিদ্ধান্ত নেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। আপাতত বিষয়টি নিয়ে খুবই সতর্ক অবস্থানেই রয়েছেন তিনি।
সাকিব সংক্ষেপে জানান, এ বিষয়ে তিনি ধীরে-সুস্থে কথা বলতে চান।
