চট্টগ্রাম: প্রতিদিন কোথাও না কোথাও আগুন লাগছে। আগুন সন্ত্রাস চলছে দেশে।

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে একটি মুদি দোকান, তিনটি ব্যাটারিচালিত রিকশা এবং একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।

এতে করে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে ক্ষতিগ্রস্তরা।

ঘটনাটি ঘটে মধ্যরাতে। শনিবার (১৩ মার্চ) দিবাগত রাত দেড়টায় উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী আম্বারাবার দোকান এলাকায় ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন— ব্যবসায়ী নুরুল হুদা, সিএনজি চালক পলাশ এবং ব্যাটারিচালিত অটোরিকশা চালক নুরছাপা, কামরুল ইসলাম এবং জামাল উদ্দিন।

ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, রাত দেড়টার দিকে হঠাৎ নুরুল হুদার ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে।

আগুন ছড়াতে সময় লাগে না।দোকানের ভেতরে থাকা মালামাল এবং পাশের যানবাহনে ছড়িয়ে পড়ে। দোকান, যানবাহন পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করে পরিবার চালাতেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *