ঢাকা: দেশে হাম মারাত্মক আকার ধারণ করেছে। শিশুর শরীরের সুস্থতা নিয়ে অভিভাবকরা দিনরাত আশঙ্কা করছেন! এইভাবে কতদিন!?
একটা রাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্মকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছেন জঙ্গী ইউনূস। তিনি কী রেহাই পেয়ে যাবেন? তাঁর কোনো শাস্তি হবে না? বিএনপি সরকার এই জঙ্গীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে না?
হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। এ পর্যন্ত রাজশাহীসহ বিভিন্ন এলাকায় হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
তবে এই সংখ্যাটা আরো বেশি বলছে জনগণ।
কামরুজ্জামান চৌধুরী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহায়তায় ল্যাবরেটরিতে পরীক্ষা করা ৩৩টি নমুনার মধ্যে ১৫ জনের মৃত্যুর সঙ্গে হামের সংক্রমণের সরাসরি সম্পর্ক পাওয়া গেছে।
এসব মৃত্যুর ঘটনা রাজশাহী অঞ্চলে বেশি হওয়ায় সেখানে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যেসব শিশু এখনো টিকার আওতায় আসেনি বা নির্ধারিত ডোজ সম্পন্ন করেনি, তাদের মধ্যেই সংক্রমণ ও জটিলতার ঝুঁকি বেশি দেখা যাচ্ছে।
বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি তো আরো মারাত্মক হয়ে উঠেছে।
এদিকে, জরুরি ভিত্তিতে রবিবার থেকে হামের টিকা দেবে সরকার। বুধবার (১ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।
তিনি বলেন, রবিবার থেকে পুরো জেনারেশন কাভার হওয়া পর্যন্ত ৬ মাস থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি এপিআই এর অন্য টিকা কার্যক্রম চলবে।
