ঢাকা: বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদলের পর বড়সড় রদবদল হচ্ছে সেনাবাহিনীতেও।

বিশ্লেষকদের মতে, পূর্ববর্তী প্রশাসন যার নেতৃত্বে ছিলেন মহম্মদ ইউনূস, তাঁদের আমলে নিয়োগপ্রাপ্ত শীর্ষ আধিকারিকদের সরিয়ে নতুন নেতৃত্ব নিজের অবস্থান শক্ত করতে চাইছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিয়োগ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এম মাইনুর রহমানকে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পদে বসানো হয়েছে।

এর আগে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (এআরটিডিসি) এর জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্বে ছিলেন।

অবসর পূর্ব ছুটিতে যাওয়া লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামিমের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

এবার বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ছয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। এর আগে রবিবার সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ৮টি পদে রদবদল আনা হয়েছিল।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর থেকে এই বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লে. জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়েছে।

কিউএমজির দায়িত্ব পালন করা আসা লে. জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হবেন লে. জেনারেল শাহীন।

লে. জেনারেল ফয়জুরকে এনডিসিতে বদলি করা হয়।

সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে ১৯ পদাতিক ডিভিশন থেকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) করা হয়েছে।

অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়।

৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসাবে বদলি করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *