মুন্সীগঞ্জ: নির্বাচন পরবর্তী সহিংসতা শুরু হয়ে গেছে।

মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণ হারিয়েছেন মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবক। তিনি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন।

ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লা গ্রামে।

বেধড়ক মারধর করা হয় তাঁকে।

জানা গেছে, শুক্রবার উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ গ্রামে বাড়িতে ঢুকে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের দাবি।

মারধরের ফলে তিনি গুরুতর আহত হন। পরে আত্মীয় স্বজনরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

নিহত জসিম উদ্দিন (৩০) নায়েব চর আবদুল্লাহ গ্রামের মাফিক নায়েবের ছেলে।

অভিযুক্তরা হলেন- ধানের শীষ প্রতীকের সমর্থক ওই গ্রামের নাসির দেওয়ান ও তার ছেলে শাকিল দেওয়ান। শাকিল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

নিহতের বড় ভাই মো. মশিউর রহমান বলেন, ডা. নাসিরের ছেলে সাকিবের নেতৃত্বে দুই শতাধিক ধানের শীষের সমর্থক আমাদের বাড়িতে এসে আমার ভাইকে গালিগালাজ করেন। একপর্যায়ে তারা আমার ভাইকে বেধড়ক মারধর করেন।

ওই হামলার পর তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *