ঢাকা: করোনাকালীন সময়ের মতো ফের অনলাইনে ক্লাসের সম্ভাবনা দেখা দিচ্ছে। অভিভাবকরা জ্বালানি সংকটে তো ভুগছেনই সেই সাথে শিশুরা আক্রান্ত হচ্ছে হামে। সবমিলিয়ে দেশে বিশৃঙ্খল একটা অবস্থার সৃষ্টি হয়েছে।

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শীঘ্রই সারা দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাসের ব্যাপারে করছে চিন্তাভাবনা করছে সরকার।

তবে সিন্ডিকেট যারা করছে, যে প্রভাবশালী শক্তিগুলো তাদের গ্রেপ্তারের কোনো আগ্রহ মনে হচ্ছে সরকার প্রশাসনের নেই।

অনলাইন ক্লাসের বিষয়ে মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের  জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। যদিও সিদ্ধান্ত পাকা হয়নি, আগামি মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত হবে।

শিক্ষামন্ত্রী জানান, এখন থেকে সপ্তাহে ৬ দিন ক্লাস খোলা রাখার পরিকল্পনা রয়েছে। আর দেশের মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাসের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *