ঢাকা: গরমের দিন আসছে। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। এই এলো বলে ঘাম পড়ার দিন।
আরামের দিন শেষ হলো। মার্চের শুরু থেকে তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ মার্চ থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মার্চের প্রথম সপ্তাহে রাতের তাপমাত্রা ওঠানামা করতে পারে। তারপর থেকে তাপমাত্রা বাড়বে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়াও মার্চের শুরুর দিকে সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
