ঢাকা: অন্তর্বর্তী সরকারের করা সব চুক্তি ভালোভাবে খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য।

সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত অন্তর্বর্তী সরকার বিদেশের সঙ্গে যেসব জানা-অজানা চুক্তি করেছে, সেগুলো খতিয়ে দেখতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের পরিকল্পনার সঙ্গে সেসব সামঞ্জস্যপূর্ণ কি না, সেটা যাচাই করা দরকার। এমনকি প্রয়োজনে বাদ দিতে হবে।

বৃহস্পতিবার রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্মের এক অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন।

তিনি বর্তমান সরকারকে একটু দম নিতে হবে বলেন। সিদ্ধান্ত নিতে হবে তারা কি স্প্রিন্ট করবে, নাকি ম্যারাথনে দৌড়াবে? ১৮০ দিনের পরিকল্পনার আগে ধৈর্য ধরতে হবে। এই অর্থবছরে কিছু করা ঠিক হবে না। পরামর্শ দিলেন দেবপ্রিয়।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা, তারা তাদের অর্থনৈতিক সংস্কারের কোনো কৌশলপত্র দেখাতে পারেনি। শেষ মুহূর্তে পরিকল্পনামন্ত্রী একটি প্রতিবেদন তৈরির কথা বলে বিদায় নিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *