ঢাকা: আগামি ২৬ ফেব্রুয়ারি বেলা ২টায় একুশে বইমেলা উদ্বোধন হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এইবার অমর একুশে বইমেলার আয়োজনে কোনো প্যাভিলিয়ন থাকবে না। একথা জানিয়েছে বাংলা একাডেমি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশক প্রতিনিধি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতৃবৃন্দদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়।

বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হয় সভা। উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং সচিব ড. মো. সেলিম রেজা।

সভায় সিদ্ধান্ত নেয়া হয়, একুশে বইমেলা ২০২৬-এ কোনো প্যাভিলিয়ন থাকবে না।

প্যাভিলিয়নপাওয়া প্রকাশকরা নিজেদের প্যাভিলিয়ন সরিয়ে নিতে রাজি হয়েছেন। তাঁরা কোনো আপত্তি করেননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *