মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন। নতুন বছরে প্রায় প্রতিদিন সড়ক দুর্ঘটনার খবর আসছে।

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা নাগাদ উপজেলার পুরা-আলদি বাজার সড়কের দুর্ঘটনাটি ঘটে।

যারা মারা গিয়েছেন তাঁদের বয়স ২৫ থেকে ২৮ এর মধ্যে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সন্ধ্যায় একটি মোটরসাইকেলে আলদি বাজার এলাকায় ঘুরতে গিয়েছিলেন তিন বন্ধু তুর্য মাঝি (২৮), মোহাম্মদ সাকিব খান (২৭) এবং শাহ সানিয়াত (২৫)।

রাতে বাড়ি ফেরার পথে সড়কে মোটরসাইকেলটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে করে ঘটনাস্থলেই প্রাণ হারান সাকিব ও সানিয়াত।

স্থানীয়রা মিলেই গুরুতর আহত অবস্থায় তূর্যকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *