কিশোরগঞ্জ: বোরখা কিন্তু খুব কাজের জিনিস! পুরুষ অপরাধী লুকাতে পারে, বোরখার নিচে ঢুকে খুন করে, ধর্ষণ করে, মব করে পালানো যায়, বোরখার নিচে ইয়াবা, নেশাদ্রব্য মালামাল রাখা যায়, পাচার করা যায়- এরকম হাজার উদাহরণ আছে এই বোরখা ব্যবহারের!
অবশ্য এইসব কাজ করলেও বোরখারও অপমান হয় না, ইসলামেরও মান যায় না! হাস্যকর!
এবার কিশোরগঞ্জের ভৈরবে ১২ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ ৩ জন নারী মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল ভৈরব শাখার সদস্যরা।
আজ, সোমবার (২ মার্চ) বিকাল ৪ টায় ঢাকা সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পাচারকারীরা আশুগঞ্জ থেকে ভৈরবে আসছিল। তাদের তিনজনের পরনেই ছিলো বোরখা।
মাদক কারবারিরা হলো- সালমা বেগম (২৪), রোকসানা বেগম (৪৫) ও সালমা বেগম (৪০)।
