গফরগাঁও: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি— শুধু একটি তারিখ নয়, এটি আমাদের আত্মত্যাগ, ভালোবাসা আর ভাষার মর্যাদার প্রতীক।

বাঙালির আত্মমর্যাদার, আত্মপরিচয়ের এই একুশ। রক্ত দিয়ে কেনা একুশ। বিক্রি করে দেবার জন্য নয়।

আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সকল শহীদদের, যারা নিজেদের জীবন দিয়ে আমাদের মাতৃভাষা বাংলাকে রক্ষা করেছেন।

তাঁদের রক্তের ঋণ কখনো শোধ করার নয়। তাঁদের আদর্শকে বুকে ধারণ করে, বাংলা ভাষাকে সম্মান ও ভালোবাসায় এগিয়ে নেওয়াই আমাদের সকলের দায়িত্ব হওয়া উচিৎ।

১৯৫২ সালের ভাষা আন্দোলন-এ মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, তাঁদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি।

পৃথিবীর মধুরতম ভাষা বাংলা ভাষা। যে ভাষায় আমরা কথা বলি।

ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, এটি আমাদের পরিচয়, আমাদের অস্তিত্ব , শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা— তাঁদের আত্মত্যাগ আমাদের হৃদয়ে চিরজাগরুক থাকুক।

একুশ মানেই গর্ব, একুশ মানেই ভালোবাসা, একুশ মানেই বাংলাদেশ !

শ্রদ্ধা জানানো হচ্ছে বীর শহীদদের।

ময়মনসিংহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জানানো হয় শ্রদ্ধাঞ্জলি। উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।

শহীদ মিনার প্রাঙ্গনে নীরবতা, শোক পালন করা হয়।

এদিকে, আজ অমর ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে ভাষা শহিদদের সম্মানে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *