মিরপুর: দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের খবর সামনে আসছে। আগুন সন্ত্রাস ফের শুরু হয়েছে। মানুষ হত্যা, নৈরাজ্য ও অবরোধ, মব, ছিনতাই সব চলছে অবাধে।
ঢাকার মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজায় সোমবার, ৯ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে দুইজন মারা গিয়েছেন। যারা মারা গিয়েছেন তাঁরা দুজনই বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য। আয়েশা সিদ্দিকা অনন্যা এবং শেখ রাকিবুজ্জামান।
জানা গিয়েছে,আজ, মঙ্গলবার (১০ মার্চ) মিরপুর থানা থেকে সমস্ত আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
এই ঘটনায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
ঈদের আনন্দ এভাবে যে ছাই হয়ে যাবে ভাগ্যের নির্মম পরিহাসে তা কে জানতো!
মৃতের পরিজনেরা জানান, ঈদের বাজার করতে গিয়ে তারা আগুন লাগলে সেখানে আটকা পড়ে যান তাঁরা। এরপর হাসপাতালে নেওয়া হলে মারা যান।
তবে এই আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি।
