চাঁপাইনবাবগঞ্জ: জামাত অধ্যুষিত এলাকা চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতার উদ্দেশ্যে ককটেল বানাতে গিয়ে ২জন উগ্রপন্থী নিহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে ককটেল বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়। জঙ্গীদের উপদ্রব দেশে বিদ্যমান।

ককটেল বানানোর সময় বিস্ফোরণে এই ঘটনা ঘটে ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টায় ফাঁটাপাড়া গ্রামের মো. কালামের বাড়িতে কয়েকজন ব্যক্তি ককটেল তৈরির সময় এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে গুরুতর আহত হয় মো. বজলুর রহমান (২০), মো. মিনহাজ (২২) ও মো. শুভ (২০)।

আহতদের তাৎক্ষণিকভাবে চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। উক্ত এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *