চট্টগ্রাম: চুরি, ছিনতাই, ধর্ষণ, খুন- কোনো কিছুই কমেনি। দেশবাসীর আশা ছিলো, হয়তো নির্বাচিত সরকার আসার পর কিছু পরিবর্তন হবে। কিন্তু না! ইউনূসের আমলে যা ঘটছিলো তাই ঘটছে।
প্রশাসনের ভূমিকাও দেখা যাচ্ছে আগের মতোই।
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। তারা ছিনতাইকারী চক্রের সদস্য বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টা নাগাদ পাঁচলাইশ থানার আরাকান সোসাইটির প্রবেশমুখ এলাকা থেকে দুজনকে আটক করা হয়।
যে দুইজনকে আটক করা হয়েছে, শাহাব উদ্দিন শাবু (৩৪) এবং মো. পারভেজ (৩৭)।
জানা গিয়েছে, শাহাব ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা। সে ‘শীর্ষ সন্ত্রাসী’ শহিদুল ইসলাম বুইশ্যার ভাই।
শাহাবের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা আছেই। চান্দগাঁও, পাঁচলাইশসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা, চুরি, ছিনতাইসহ দ্রুত বিচার আইনে মোট ছয়টি মামলা আছে। এসব মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।
পারভেজের বিরুদ্ধেও মাদক মামলা রয়েছে।
