ঢাকা: আবহাওয়া খুব বেশি ভালো থাকবে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রবৃষ্টি হতে পারে।
নদী বন্দর গুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সাবধান হিসেবে।
রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। হতে পারে বৃষ্টি।
এইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুন.) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ, মঙ্গলবার তথা ২৪ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া সম্পর্কে এই তথ্য জানানো হয়েছে।
