ঢাকা: বর্তমানে বিসিবিতে চলছে পদত্যাগের হিড়িক। একের পর এক পদত্যাগ। পরিচালকদের পদত্যাগ চলছে।

মূলত বিসিবি হয়েছে একটা নাট্যশালা বর্তমানে। বিসিবি’তে নাটক-সিনেমা শুরু হয়েছে।

লম্বা ৯ ঘণ্টার বোর্ড সভার পর চারজন পরিচালক সরে দাঁড়ান। সভা শেষে পদত্যাগ করেন ডিসিপ্ল্যানারি কমিটির প্রধান ফাইয়াজুর রহমান।

শনিবার (৪ এপ্রিল) রাতে পদত্যাগ করেছেন ক্লাব ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত শানিয়ান তানিম, মেহরাব আলম এবং মনজুর আলম।

এদিকে নিজের পদত্যাগের কথা নিশ্চিত করলেও ফ্যাসিলিটিজ বিভাগের দায়িত্বে থাকা তানিম ও মনজুর এ নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস হওয়ার আগেই এই নিয়ে সাতজন পরিচালক পদত্যাগ করেছেন।

এর আগে, ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং এনএসসি থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন।

উল্লেখযোগ্য যে, ২০২৫ সালের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে অস্বচ্ছতা এবং অনিয়মের অভিযোগে গত ১১ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা তাদের। দুয়েকদিনের মধ্যেই তাদের সেই প্রতিবেদন জমা দেওয়ার কথা। আর এর মধ্যেই সরে দাঁড়াচ্ছেন পরিচালকরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *