ঢাকা: নিহত পুলিশ সদস্যদের বিচার কি তাহলে হবে না? স্বরাষ্ট্রমন্ত্রীর সন্দেহজনক মন্তব্যে বিষয়টা নিয়ে ফের আলোচনা সমালোচনা চলছে।

জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে ‘ইতিপূর্বে’ কোনো বক্তব্য দেননি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গোপনে গোপনে কি আঁতাত চলছে তাহলে? জুলাই জঙ্গীরা তো চায় না পুলিশ হত্যার বিচার হোক। নাহিদ ইসলাম তো ইতিমধ্যে রাজপথে নামার হুমকি দিয়েছেন।

তা স্বরাষ্ট্রমন্ত্রীও একদম ঘুরে গেলেন। আমরা তাহলে এই কথা থেকে ধরে নিতে পারি পুলিশ হত্যার বিচার হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় যারা নেতৃত্ব দিয়েছে তাদের আইনি সুরক্ষা দিতে অঙ্গীকারনামায় আমরা সই করছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেয়ার নেব।

রবিবার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, সে অনুযায়ী চলবে।

এ বিষয়ে বললে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কিছু বলেছেন? মহাসচিব কেন এ ব্যাখ্যা দিলেন আমি জানি না। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেইনি। আমাদের মহাসচিব কী বলেছেন আমি জানি না। এ বিষয়ে কোনো বক্তব্য দেইনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আপনাদের জানা আছে যে, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে সুরক্ষা অধ্যাদেশ জারি হয়েছিল। তার ভিত্তি ছিল, জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় একটি দফা।

সে দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে। জুলাই জাতীয় সনদে যারা সই করেছে, তারা সবাই অঙ্গীকারনামার বিষয়ে একমত হয়েছে। সেটি ছিল, জুলাই গণ-অভ্যুত্থানের সময় যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের আইনি সুরক্ষা দিতে হবে। সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। এসব অঙ্গীকার আমরা সই করছি। অঙ্গীকার করেছি।

তা প্রশ্ন হচ্ছে, আন্দোলনকারী তথা জুলাই জঙ্গীদের সুরক্ষা দেবার জন্যেই কি হত্যার বিচার হবে না? হত্যা কি তারাই করেছে তাহলে? স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় তো প্রায় স্পষ্ট বিষয়টি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *