ঢাকা: আইসিসির নির্দেশ সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় থাকে বাংলাদেশ। নিজের পায়ে কুড়াল মেরেছে বাংলাদেশ এবং ক্রিকেটের কবর রচনা করার জন্য আসিফ নজরুল ও বিসিবির নাম ইতিহাসে লেখা থাকবে।
আইসিসি জানিয়েছে ভেন্যু বদলাবে না। মূলত বাংলাদেশ এই বিষয়ে গোয়ার্তুমি করা মোটেও ঠিক হয়নি।
বাংলাদেশ বিষয়ে লেখক তসলিমা নাসরিন তাঁর ফেসবুকে লিখেছেন:
“বাংলা বইমেলা থেকে বাদ।
ক্রিকেট থেকে বাদ।
আমেরিকার ভিসা থেকে বাদ।
ভারত থেকে চাল আটা পেঁয়াজ আলু চিনি, ওষুধ, টিকা, মেশিন ইত্যাদি আসা বাদ হলে —–কী হবে?
ভারত থেকে গার্মেন্টস ফ্যাক্টরির কাপড়, সুতো, কাপড়ের রঙ, ইত্যাদি না এলে —– কী হবে?
শুষ্ক মৌসুমে গঙ্গা, তিস্তা, মেঘনা, ব্রহ্মপুত্র থেকে জল না পেলে —-কী হবে?
ভারত উচ্চ শিক্ষ্ম, উচ্চ চিকিৎসার জন্য দরজা না খুললে —কী হবে?
নেপালে আর ভুটানে রফতানি করার জন্য ভারত যদি তার রাস্তা বাংলাদেশকে না দেয় —— কী হবে?
বাংলাদেশ বাংলাদেশেই থাকবে।
তার মাদ্রাসা শিক্ষার প্রসার বাড়ছে, আরও বাড়বে।
মোল্লাগিরি করে মানুষ বেঁচে আছে, বাঁচবে।
ঝাড়ফুঁক আর পড়াপানির জনপ্রিয়তা বাড়বে।
জঙ্গিগিরিই হবে যুব সমাজের পেশা।
জঙ্গিগিরি করেই তারা বিশ্বের দরবারে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখবে”।
