ঢাকা: ডাকসু আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্পনসর ছিলো সিগারেট।

কিছুদিন আগেই না দেশ দেখেছে সর্বমিত্র চাকমারা মিলে সিগারেটের দোকানগুলো ক্যাম্পাস থেকে উচ্ছেদ করে দিয়েছে সিগারেট বিক্রির কারণে অথচ আজকে তারা সেই সিগারেট ফ্রিতে দিচ্ছে।শিবির নাটকের জন্য সেরা। আলহামদুলিল্লাহ্ বলুন!

‘কুয়াশার গান কনসার্টে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত জায়গায় তামাকজাত দ্রব্য সিগারেট বিতরণ ও প্রমোশনের তীব্র নিন্দা জানায় দেশবাসী। তীব্র সমালোচনার ঝড় উঠেছে স্বাভাবিকভাবেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওকে কেন্দ্র করে এই বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।

শনিবার ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুর ও সংগীতের আবহে ‘কুয়াশার গান’ শিরোনামে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়।

এটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও Spirits of July-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়।

আয়োজকরা জানান, কনসার্টটির উদ্দেশ্য ছিল শীতার্ত মানুষের সহায়তার জন্য তহবিল সংগ্রহ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে, কনসার্টটি সিগারেট কোম্পানির স্পনসরশিপে আয়োজন করা হয়েছিল এবং সেখানে প্রকাশ্যে সিগারেট বিতরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনা- ডাকসু সেটাই স্থাপন করলো।

প্রশ্ন হলো—পবিত্র কুরআন ও হাদিসের কোথাও কি সিগারেট বা নেশাদ্রব্য প্রচারের কথা বলা হয়েছে? তাহলে এই সংস্কৃতি কার স্বার্থে, কাদের এজেন্ডায়?

ডাকসু কোন কাজে লাগছে সমাজের?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *