ঢাকা: জুলাইয়ের তথাকথিত আন্দোলনে যেসব পুলিশদের হত্যা করা হয়েছে, সেই হত্যার তদন্ত শুরু হবে। এই কথা জানতে পেরে গলা শুকিয়ে গেছে সমন্বয়ক নাহিদ ইসলাম এমপির। ক্ষমতা না জনতা? ক্ষমতা ক্ষমতা!

গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, এখনো তো তদন্ত শুরুই হয়নি। তা আপনার কেন এত গলা শুকাচ্ছে? এক স্বঘোষিত হত্যাকারী মাহদী হাসান তো দিল্লিতে গিয়ে এমন রেডফ্লেগ দেখে এসেছেন, যে এখন চিন্তায় তার গলা থেকে স্বর বেরোয় না।

এখন আতঙ্কিত নাহিদ। আবার পুলিশ বাহিনীকে সরাসরি হুমকি দেয়া শুরু করেছে এরা।

আবার আন্দোলনের নামে পুলিশকে হামলার ছক কষছে এনসিপি ও জামায়াত?

নির্বিচারে পুলিশ হত্যার অবশ্যই যথাযথ তদন্ত ও বিচার হতে হবে। জাতিকে মেরুদণ্ডহীন করার যে প্রক্রিয়া ৫ আগস্টে শুরু হয়েছিল তার শেষ হতে হবে।

পুলিশের ভেতর থেকেও যারা বাধা দেবে, তাদের বিরুদ্ধেও তদন্তের দাবি পুলিশের ভেতর থেকেই তুলতে হবে। এই কথা জনগণের।

যারা জুলাই লুটপাট করেছে ছাত্র থেকে নেতা হয়েছে যারা জুলাই বলে বলে মানুষের সাথে বেইমানি করেছিল তার বিচার ও হবে!

পুলিশ কারা হত্যা করেছে? কারা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছে? এই নাহিদরাই তো? বৈষম্য বিরোধীরাই তো তাই না?

২০২৪-এ গণ অভ্যুত্থানের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় অনেক ছাত্র, সাধারণ মানুষ হতাহত হওয়ার পাশাপাশি পুলিশের স্থাপনাগুলোয় ব্যাপক হামলা, অগ্নিসংযোগ, পুলিশ সদস্যদের হত্যার ঘটনা ঘটেছিল।

ঘটনাগুলো সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।

সেসব ঘটনা নিয়ে তদন্ত হতে পারে। ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি সংবাদপত্রে এ নিয়ে খবর রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্র বলেছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্যদের হত্যা করার বিষয়টি আলোচনায় আসে।

দেড় বছরেও তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সরকারের শীর্ষ মহলের কেউ কেউ। এসব ঘটনার মাত্র পাঁচটিতে মামলা হয়েছে; আটক হয়নি কেউ।

পুলিশের কোনো কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলার চেষ্টা করলেও সরকারের সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ।

পুলিশ হত্যা ঘটনার তদন্তের বিষয়ে সরকার নীতিগতভাবে সম্মতি দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশ হত্যা তদন্ত ইস্যুতে নাহিদ ইসলামের মন্তব্য তো এমন হয়ে যাচ্ছে না ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি?

৫ই আগষ্টের আগে এবং পরে যেসব পুলিশ নিহত হয়েছে, তাদের হত্যার তদন্ত করা হলে আবার রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম।

পুলিশ হত্যার তদন্ত আবার হওয়ার আগে অবশ্যই জুলাই যোদ্ধারা যারা আহত হয়েছে এবং যারা শহীদ হয়েছেন তাদের তদন্ত আগে হতে হবে এবং ন্যায় বিচার পেতে হবে আর যদি এর ব্যতিক্রম হয় আমরা রাজপথে দাবী আদায় করে নিব এমনই বলেন এনসিপির মুখপাত্র নাহিদ ইসলাম।

একটি ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, পুলিশ হত্যা একটি মীমাংসিত ইস্যু, তবে একটি মহল বিষয়টি নিয়ে অযথা জল ঘোলা করার চেষ্টা করছে।

এ পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে—তদন্ত প্রক্রিয়া নিয়ে আপত্তির কারণ কী?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *