ঢাকা: এই নাকি স্বাধীনতা দিবস পালন বিএনপি সরকারের? সরকার, প্রশাসনের এক একটি কর্মকাণ্ড এমন দেখা যাচ্ছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা জনগণের স্বাধীনতা কেড়ে নিয়েছে।

জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানাতে এসে স্লোগান দেওয়ার অভিযোগে তিন সন্তানসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

‘জয় বাংলা’ স্লোগানের বিরোধী এই সরকার এবং প্রশাসন। অথচ লোকদেখানো স্বাধীনতা দিবস পালন করছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে মোসা. তাহমিনা আক্তার নামে নারীকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা তিন সন্তানও ছিল।

আটক তাহমিনা আক্তার গণমাধ্যমকর্মীদের জানান, তিনি কুমিল্লার বাসিন্দা এবং বর্তমানে রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করেন।

আগে সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করতেন বলে জানা যায়, তবে বর্তমানে তিনি কর্মহীন।

তাঁর ভাষ্য অনুযায়ী, তিনি সকালে বাসে করে তিন সন্তানকে সঙ্গে নিয়ে একাই বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন।

এই সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলেই পুলিশ তাকে আটক করে।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, নারীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শিশুদের আটক করা হয়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *