নরসিংদী: নারী ধর্ষণ, প্রতিদিন ধর্ষণ- কোথাও শিশু কোথাও বৃদ্ধ- ধর্ষণের দেশ হয়ে গেছে। সরকার প্রশাসন উপযুক্ত না হলে এই পুরুষতান্ত্রিক সমাজে ধর্ষণ কমবে না।
নরসিংদীর মাধবদীতে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের খামারদী পদ্মারকান্দা এলাকার একটি মাছের খামারের পুকুরপাড়ে।
এ বিষয়ে শুক্রবার (৬ মার্চ) সকালে ভুক্তভোগী নারী মাধবদী থানায় অভিযোগ করেন। তারপর রিদয় মিয়া (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
জানা গিয়েছে, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি থাকেন নরসিংদীর মাধবদী পৌরসভার মেন্ডাতলা এলাকায়।
জানা গিয়েছে, সামনেই তো ঈদ, বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী নারী মেয়েকে নিয়ে আড়াইহাজার পৌরসভার একটি মার্কেটে ঈদের কেনাকাটা করতে যান।
মেয়ের জন্য জামা কেনার পর ইফতারের আগেই মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেন।
এদিকে ঘটনার তিন-চার দিন আগে কাঁঠালিয়া ইউনিয়নের খরিয়া গ্রামের রিদয় মিয়ার সঙ্গে ওই নারীর মোবাইল ফোনে কথা হয়।
ওই নারী আড়াইহাজারে এসেছেন—এই কথা জানার পর রিদয় দেখা করার কথা বলে। পরে রাতের দিকে ওই নারী অটোরিকশায় করে মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের খামারদী পদ্মারকান্দা এলাকায় যান।
সেখানে রিদয় নারীকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে রিদয় তাকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে পুকুরপাড়ে নিয়ে যায়।
সেখানে আগে থেকেই থাকা আরও তিন অজ্ঞাত ব্যক্তি নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। মহিলার মোবাইল ফোন এবং টাকা ছিনিয়ে নেয়া হয়।
