বগুড়া: খুনোখুনি, হানাহানি কোনোকিছুর কমতি নেই। জঙ্গী ইউনূসের কালের মতোই সব অপরাধ চলছে এখনো।

বগুড়া শহরে এক যুবককে পিটিয়ে, কুপিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার রাত ১০টার দিকে শহরের বানিয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকার একটি কবরস্থানের গাছ থেকে আতাফল পাড়া নিয়ে স্থানীয়দের সঙ্গে রবিনের তর্কাতর্কি হয়।

এরপরেই রাতে চার-পাঁচ যুবক তাকে কবরস্থানের পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে হকিস্টিক দিয়ে পেটায়, এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায়।

স্থানীয়রা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে থেকে তিনটি ভাঙা হকিস্টিকের অংশ এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশ।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী বলেন, রবিন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনায় জড়িত কয়েকজনের নাম জানা গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *