ঢাকা: দেশ ধ্বংস করে এখন আবার নিজের ষড়যন্ত্রের কর্মস্থলে ফিরে গেলেন অশান্তির জনক ইউনূস।

মুহাম্মদ ইউনূস ১৮ মাস পর তার পুরোনো কর্মস্থলে ফিরেছেন। আজ রোববার সকালে তিনি মিরপুরের গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ‘ইউনূস সেন্টারে’ নিজের দপ্তরে ফেরেন তিনি।

রোববার প্রফেসর ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে তাঁর এই প্রত্যাবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

তাঁর পেজ থেকে শেয়ার করা তথ্য অনুযায়ী, আজ সকালে মিরপুরে পৌঁছানোর পর দীর্ঘদিনের সহকর্মী ও কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

বৈঠকও সেরে ফেলেন তিনি। ইউনূস গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউনূস সেন্টারের উপদেষ্টাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *