যশোর: ছাত্রলীগ, আওয়ামী লীগ করার কারণে নির্যাতনের শেষ নেই। তাদের দোষ তারা লীগে’র, মুক্তিযুদ্ধের পক্ষের।

এবার মর্মান্তিক এবং পৈশাচিক ঘটনা ঘটেছে যশোরে। ছেলে ছাত্রলীগ করার কারণে বৃদ্ধ মায়ের পায়ের রগ কেটে ফেলেছে জামাত শিবির।

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা জাহিদের ৭৫ বছর বয়সী বৃদ্ধা মায়ের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে।

এমন বর্বরোচিত ঘটনার কী কোনো বিচার হবে নতুন সরকারের আমলে? নাকি যেই সেই?

​ছেলের রাজনৈতিক পরিচয়ের কারণে মায়ের ওপর এমন নির্মম হামলা মেনে নেওয়া যায় না।

যারা যারা এই বর্বরোচিত হামলার সাথে জড়িত, তাদের অতি দ্রুত আইনের আওতায় আনতে পারবে সরকার, প্রশাসন?

প্রশাসনের প্রতি জনগণের স্পষ্ট দাবি—কোনো টালবাহানা নয়, অপরাধীদের দ্রুত গ্রেফতার নিশ্চিত করুন।

জানা গিয়েছে, আচমকা সংঘবদ্ধভাবে দুর্বৃত্ত তথা রগ কাটা শিবির এত বয়স্কা একজন মায়ের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর পায়ের রগ কেটে দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এই অন্যায় আর কতদিন?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *