ঢাকা: সারা বাংলাদেশে আগুন সমস্যায় ভুগছে জনগণ। ঘরে গ্যাস নেই। কী জ্বালাবে, কী খাবে?
গত মাসে ২২ হাজার মেট্রিক টন এলপি গ্যাস আমদানি করলেও দেশের গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে৷
উদ্দেশ্যে একটাই বেশি দামে গ্যাস বিক্রি করে জনতার পকেট কাটা, জনগণ দ্বিগুণেরও বেশি দাম দিয়ে গ্যাস পাচ্ছে না।
তবে দেশে যতই সংকট হোক, অথর্ব ইউনূস বিকারহীন, সিলিন্ডারের পাশাপাশি পাইপলাইনেও গ্যাস সংকট দেখিয়েছে ইউনূসের অবৈধ সরকার।
ধান্দাবাজ সরকার একদম চুপচাপ নিজের পকেট ভরাচ্ছে।
এদিকে, ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
ভোক্তা পর্যায়ে আরও বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম।
সোমবার (২ ফেব্রুয়ারি) ১২ কেজি এলপিজির দাম ৫০ টাকা বাড়ায় সংস্থাটি। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। এবং একই সঙ্গে বাড়ানো হয়েছে অটো গ্যাসের দাম।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
ধান্দাবাজ ইউনূসের কাজই জনগণের রক্তচুষে টাকা আদায় করা।
