চট্টগ্রাম: নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চুক্তি বাতিলের দাবিতে টানা কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর। বাংলাদেশের প্রাণ চট্টগ্রাম বন্দর।

চট্টগ্রাম বন্দর কার্যত স্তব্ধ হয়ে গেছে আন্দোলনের ফলে। তবে দেশের স্বার্থে বরাবর নিস্পৃহ জামাতি ইউনূস।

এদিকে, চট্টগ্রাম বন্দরে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন শ্রমিক বিক্ষোভের মুখে পড়েন।

বিক্ষোভ, অবরোধ তো কম হলো না। কিন্তু দেশ প্রতিদিন ধ্বংসের দিকে যাচ্ছে।

উল্লেখযোগ্য যে, আজ, বৃহস্পতিবার বন্দর ভবনে একটি সভায় যোগ দিতে গেলে আন্দোলনরত বন্দর শ্রমিকরা তাঁর গাড়ি আটকে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীরা ‘গো ব্যাক, গো ব্যাক, ডিপি ওয়ার্ল্ড’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের আশ্বাস দিলে উপদেষ্টার গাড়ি চলাচলের পথ ছেড়ে দেন আন্দোলনকারীরা।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, আমি শ্রমিক নেতাদের কথা শুনব, আমিও কথা বলব। দেশের কোনো ক্ষতি হোক—আমি তা চাই না।

টানা আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে।

আমদানি–রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়ার মধ্যে অচলাবস্থা নিরসনে নৌ-পরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনরত শ্রমিক নেতারা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিকেলে বন্দর ভবনে উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আলোচনায় অংশ নেন তারা।

বন্দর রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, শ্রমিকদের এক দফা দাবি এনসিটি লিজ চুক্তি বাতিল করতে হবে। দাবি মেনে নেওয়া হলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *