ঢাকা: ভয়ঙ্কর অমানুষ এই ইউনূস। তিনি শুধু শুধু ক্ষমতা ছাড়েননি, দেশকে ডুবিয়ে ক্ষমতা ছেড়েছেন।
আমেরিকার সঙ্গে বাংলাদেশের একটি গোপন চুক্তি হয়েছে। যেটা জনসম্মুখে আনছে না বাংলাদেশ, না আমেরিকা। মুখে কুলুপ এঁটে ছিলেন মহম্মদ ইউনূস এবং তার উপদেষ্টামণ্ডলী।
গভীর ষড়যন্ত্র করে গিয়েছেন দেশের বিরুদ্ধে।
আমেরিকার নজর দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের ওপর। যেটা বারবার শেখ হাসিনা বলে গিয়েছেন। তিনি সেটা তুলে দেননি বলেই তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।
আর সেগুলি করতে চেয়েছে জঙ্গী ইউনূস। তবে বিভিন্ন চাপে শিথিলতা এসেছে। কিন্তু সূত্রে খবর, বেশ কিছু গোপন চুক্তি করেছে আমেরিকার সঙ্গে বাংলাদেশ।
জানা যাচ্ছে, ওই চুক্তিতে রয়েছে, চিন, রাশিয়া, তুর্কি থেকে যে যে অস্ত্র এসেছিল বাংলাদেশে, সেগুলি সব রিপ্লেস করে আমেরিকা থেকে কিনতে হবে। এবং যে মূল্য চাইবে আমেরিকা, সেটাই দিতে হবে।
অন্যদিকে আমেরিকা ছাড়া অন্য কোনও দেশ থেকে তেল, গ্যাস কিনতে পারবে না বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকেই কিনতে হবে কেবল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে অন্তর্বর্তী সরকার এত অস্থির ছিল কেন এই প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও শিক্ষক প্রফেসর আনু মুহাম্মদ।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এই যে চুক্তিগুলো এভাবে করল, বাংলাদেশকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলল। ইচ্ছা করলেই বলতে পারত, নির্বাচিত সরকার আসছে, আপনারা নির্বাচিত সরকারের সাথে কথা বলতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।
তিনি বলেন, তাদের (অন্তর্বর্তী সরকার) উৎসাহ, সেই বাজেটের সময় থেকে তাদের উৎসাহ অতিমাত্রায় বেশি ছিল।
আনু মুহাম্মদ বলেন, চুক্তিগুলো করার ব্যাপারে তাদের (অন্তর্বর্তী সরকার) বিশেষ উৎসাহ দেখে মনে হয়েছে, তারা উপদেষ্টা কিংবা বিশেষ সহকারী হলেও, আসলে তারা বিভিন্ন কোম্পানির লবিস্ট হিসেবে ভূমিকা পালন করেছেন।
নতুন সরকারের প্রতি বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন আনু মুহাম্মদ। বলেন, এ চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎকে বড় ধরনের সংকটের দিকে ঠেলে দিতে পারে। এ বিষয়ে জাতীয় পর্যায়ে খোলামেলা আলোচনা এবং প্রয়োজনে চুক্তি পুনর্বিবেচনা করা জরুরি।
