ঢাকা: “তুমি কে আমি কে? ইউরেনিয়াম ইউরেনিয়াম”! “দিয়েছি তো রক্ত আরো দেবো ইউরেনিয়াম”!
ডাকসু আয়োজিত কুয়াশার গান কনসার্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্টো স্লোগান দেয়।এই দেশের প্রতিটি নাগরিক বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত।
যা খুনোখুনি হয়েছে, হচ্ছে, জনগণ কোনদিকে শান্তিতে আছে? জামাত শিবির ইউনূস খেয়ে ফেললো দেশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে ডাকসুর এক নেতার স্লোগানের বিপরীতে উপস্থিত শিক্ষার্থীরা বিদ্রুপাত্মক স্লোগান দিতে থাকেন।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ‘স্পিরিটস অব জুলাই’ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে।
উপস্থিত শিক্ষার্থীরা জানান, কনসার্ট চলাকালে মঞ্চে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। তবে তিনি যখন ‘কোটা না সংস্কার?’ স্লোগান দেন, তখন উপস্থিত শিক্ষার্থীদের একাংশ পাল্টা জবাব হিসেবে চিৎকার করে ‘কোটা, কোটা’ বলতে থাকেন।
আবার অন্য একটি অংশকে ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’ বলে বিদ্রুপ করতে শোনা যায়।
মুসাদ্দেক যখন ‘গোলামী না সংস্কার?’ স্লোগান দেন, তখন নিচ থেকে শিক্ষার্থীরা ‘যুক্তরাজ্যের চাকরি’ বলে চিৎকার করেন। সবশেষে তিনি যখন ছাত্র আন্দোলনের পরিচিত স্লোগান ‘আমি কে তুমি কে?’
শুরু করেন, তখন শিক্ষার্থীরা ‘মুসাদ্দেক, মুসাদ্দেক’ বলে বিদ্রুপাত্মক ধ্বনি দিতে থাকেন।
এই কয়দিনেই ডাকসু চুপসে গেলো।
