ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযানে উদ্ধার হয়েছে ৮ হাজার ২০০ পিস ইয়াবা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) অভিযান চালিয়ে উদ্ধার করেছে এই ইয়াবা। এবং ঘটনায় আটক করা হয়েছে দুইজনকে।

আটককৃতরা হলো- জুবায়ের (২৯) ও হেদায়েতুল্লাহ (২২)।

শনিবার (১৪ মার্চ) ভোর থেকে সকাল পর্যন্ত ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের রমনা সার্কেল অভিযান চালায়।

জুবায়েরের কাছে ৪ হাজার ৪০০ পিস ইয়াবা পাওয়া গিয়েছে।

এবং হেদায়েতুল্লাহকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এই দুই মাদক কারবারি সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মাদক কারবারির কাছে খুচরা এবং পাইকারি দরে বিক্রি করতো।

আটকদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *