ময়মনসিংহ: ভুল করে নাকি খুনের আসামীকে কারাগার থেকে জামিননামা ছাড়াই ছেড়ে দেয়া হয়েছে।
এমন কথা বোধহয় পৃথিবীর আর কোনো দেশ শোনেনি এক বাংলাদেশ ছাড়া! ইউনূস জমানায় সব অন্যায় ন্যায় হয়েছে, সব খুন মাফ হয়েছে, সব রাজাকার যোদ্ধা হয়েছে।
ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই মুক্ত হওয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে।
র্যাব-১৪ ময়মনসিংহ সদর দপ্তরের অধিনায়ক নয়মুল হাসান জানিয়েছেন, অসাধু কারা সদস্যদের সহায়তায় তিন আসামি মুক্ত হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন তারাকান্দা থানার তারাটি গ্রামের হযরত আলীর ছেলে মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে র্যাব-১৪ ময়মনসিংহ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
তবে এত সহজ স্বীকারোক্তিতে কি সব মিটে যায়? এর গুপ্ত খবর কী? এর আগেও যে এমন কাজ করা হয়নি তার প্রমাণ আছে? ৫ আগস্ট জঙ্গী আন্দোলন থেকে শুরু করে তো তাই ঘটছে।
জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে মুক্ত হওয়ার খবরে তোলপাড় সৃষ্টি হলে ঘটনার রহস্য উদ্ঘাটনে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
এবং একই সঙ্গে এ ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে বরখাস্ত করা হয়।
হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ। তবে এর সবটাই ষড়যন্ত্র। এখানে কেউ ৫ বছরের শিশু নয়। তাই সবকিছু যোগসাজশেই হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ঢাকা বিভাগ-২-এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী তিন কার্যদিবসের মধ্যে তাঁরা প্রতিবেদন জমা দিলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
