খুলনা: অবশ্য সব চাঁদাবাজি না তাই না? ওরা তুললে সেগুলোকে হাদিয়া বলে।
ব্লেকমেইল করে চলছে ব্যাপক হাদিয়া তোলা দেশে।
এবার খুলনায় আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দেওয়ার মিথ্যা অভিযোগ তুলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এই ঘটনায় পুলিশ তিন যুবককে আটক করেছে।
সোমবার, ১৯ জানুয়ারি বিকেলে নগরীর নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে এই তিন চাঁদাবাজকে আটক করা হয়।
আটককৃতরা- মেহেদী হাসান মিরাজ (২৩), আল নাঈম (২৫) ও মিরাজ গাজী (২৫)। তাদের মধ্যে মেহেদী হাসান মিরাজ এনসিপি খুলনা জেলা শাখার সদস্য বলে দাবি করেছেন।
টোকাই এনসিপির পরিচয়ে মিথ্যা ভয় দেখিয়ে চাঁদাবাজি করতে যায় এরা। জানে, আওয়ামী লীগ লুকিয়ে আছে এমন ব্লেকমেইল করলে আতঙ্কিত হবেন বাড়ির লোক। কারণ রাষ্ট্র তো এখন এই পথেই চলেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করে ব্যাভিচারে মেতেছে জঙ্গীর দল।
জামাত আর এনসিপি এক বোতলের দুই ছিপি- এমনি এমনি তো আর বলা হয়নি।
ক্যান্সারে আক্রান্ত এসএম শফিকুল ইসলাম সানা চিকিৎসার জন্য কয়েকদিন আগে কয়রা থেকে খুলনায় আসেন।
আর সোমবার (১৯ জানুয়ারি) বিকেলেই তিনজন যুবক ওই বাড়িতে গিয়ে একজন এনসিপির খুলনা জেলা শাখার সদস্য বলে পরিচয় দেয়। তারা ওই বাড়ির মালিককে বলে, এখানে আওয়ামী লীগের একজন নেতা আত্মগোপনে রয়েছে।
এবং এই কথার পর তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় কৌশলে শফিকুল ইসলাম সোনাডাঙ্গা থানায় খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
