ঢাকা: বাংলাদেশে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর সংখ্যা দিনে দিনে বাড়ছে।

সঠিক বার্ষিক পরিসংখ্যানের সুনির্দিষ্ট কেন্দ্রীয় তথ্য না থাকলেও, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, দেশে দগ্ধ হয়ে প্রাণহানির প্রায় অর্ধেকই ঘটে বৈদ্যুতিক দুর্ঘটনায়।

অসাবধানতা তো আছেই, তার চেয়ে বেশি ত্রুটিপূর্ণ তার, এবং অবৈধ সংযোগের কারণে প্রতিনিয়ত এই সংখ্যা বাড়ছে।

এবার রাজধানীর খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় বৈদ্যুতিক কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।  নিহত এবং আহতরা ডেসকোর কর্মী।

মর্মান্তিক ঘটনাটি ঘটে রবিবার বিকাল সাড়ে ৪টার নাগাদ।

ডেসকোর প্রধান প্রকৌশলী মনজুরুল হক বলেন, ওই জায়গায় ডেসকোর আউটসোর্সিং (সাব ঠিকাদার) কোম্পানির কর্মীরা বিদ্যুতের তার বসাচ্ছিলেন। ওখানে তারা ভেকু দিয়ে কাজ করছিলেন।

তিনি বলেন, ক্রেন দিয়ে ট্রাক থেকে তার নামাচ্ছিলেন। এ সময় কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন আহত হয়। পরে তিনজন মারা যান।

নিহত তিনজন হলেন, বরগুনার ফুলঝুরি এলাকার মো. রাজিব হোসেন (২৫), বাসুকি এলাকার রাজ্জাক মিয়া (৫৭), জামালপুরের বকশিগঞ্জ উপজেলার ফরিদ জামান।

তিনজনের লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে বলে তখন জানা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *