ঢাকা: একটি ভাঙা বাড়ির কি শক্তি! ইউনূস গেলো নতুন কেউ এলো কিন্তু ভয় কমেনি!
তারেক রহমান ক্ষমতায় আসার পর প্রথম অবরুদ্ধ ধানমন্ডি ৩২।
ঐতিহাসিক এই দিনটি তথা ৭ মার্চ যেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি পালন করতে না পারে সেজন্য অবরুদ্ধ করে রেখেছে। বাংলাদেশ তুমি সাক্ষী থেকো!
৩২ কে হয়তো ঢেকে রাখা যাবে কিন্তু মুছে ফেলা যাবে না। ৩২ বাংলাদেশ সৃষ্টির আঁতুর ঘর।
৭ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি আজ পুলিশি ব্যারিকেডে ঘিরে রাখা হয়েছে।
সরকারের মদদপুষ্ট এই কঠোর নিরাপত্তার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে গিয়ে শ্রদ্ধা জানাতেও পারছেন না। যারা শ্রদ্ধা জানাতে যাচ্ছেন‚ তাদের অনেককেই গ্রেফতার করা হচ্ছে।
জঙ্গী ইউনূস গেছে, কিন্তু প্রশাসনে রেখে গেছে কতগুলো জঙ্গী।
মুক্তিযোদ্ধা ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশের সমর্থকদের কোণঠাসা করার কাজ চলছে এখনো।
আজ ৭ মার্চে চারজনের গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর যাওয়ার পথে তিন নারী ও এক পুরুষসহ ৪ জনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ।
এ সময় তাদের সঙ্গে এক শিশুকেও হেফাজতে রাখা হয়েছে।শনিবার (৭ মার্চ) সকালে ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, ‘সকালে ধানমন্ডি ৩২ এ যাওয়ার পথে ৩ নারীসহ চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’
তাঁদের দোষ কী? নাহ দোষ কিছু না। দোষ এই প্রশাসনে আছে কিছু জামাতি, ইউনূসের চেলা।
