ঢাকা: দেশে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে কোথাও না কোথাও।

এই নতুন বছরের জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। সারা মাসে মোট ৫৫২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৫৪৬ জন নিহত হয়েছেন এবং ১ হাজার ২০৪ জন আহত হয়েছেন।

দেখা গেছে , সবচেয়ে বেশি প্রাণহানি ও দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে‌।

আর সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। ১৩২টি দুর্ঘটনায় ১৩৩ জন নিহত ও ৩২৮ জন আহত হয়েছেন।

অন্যদিকে, সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে; ২৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৮ জন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের বার্ষিক পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দুর্ঘটনায় শিশু, শিক্ষার্থী কেউ বাদ নেই। ১২৭ জন চালক, ৮৯ জন পথচারী, ৫৪ জন নারী, ৪৮ জন শিশু, ৫৭ জন শিক্ষার্থী, ২১ জন পরিবহন শ্রমিক এবং ৮ জন শিক্ষক প্রাণ হারিয়েছেন।

মূলত সড়ক পরিবহন খাতে নীতি ও কৌশলগত দুর্বলতা রয়েছে, এছাড়াও ফিটনেসবিহীন যানবাহন, যেভাবে সেভাবে চালানো ইত্যাদি কারণে ঘটছে ঘটনাগুলো ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *